কি কি কাজ করলে সাদাকাহ জারিয়ার সোয়াব পাওয়া যায়

 প্রশ্ন: 

কি কি কাজ করলে সাদাকাহ জারিয়ার সওয়াব পাওয়া যাবে

একজন মুমিন যে সকল জনকল্যাণমূলক কাজ জীবদ্দশায় করে থাকে, এইগুলো থেকে মানুষ যতদিন উপকার লাভ করবে, ততদিন তার আমল নামায় এর প্রতিদান বা সোয়াব জারি থাকবে, এটাকেই বলা হয় সাদকা জারিয়া। এমনকি তার মৃত্যুর পরও তার সোয়াব জারি থাকবে।

 

___আল্লাহর নবী (সাঃ) বলেছেন, কোন মানুষ যখন মৃত্যু বরণ করে, তার তিনটি আমল (যা সে জীবদ্দশায় করেছিল তা) ব্যতীত সব আমলের সোয়াবের ধারাবাহিকতা বন্ধ হয়ে যায়।  যথা:

 

(১) সাদকা জারিয়া 

(২) উপকারী বিদ্যা 

(৩) সৎ সন্তান যে তার জন্য দোয়া করবে।     (সহীহ মুসলিম)

___কোন কোন কাজ করলে সাদাকা জারিয়া হয় তার উদাহরণ:

1) মসজিদ বানিয়ে দেয়া ।

2) বৃক্ষরোপণ করা ।

3) নলকূপ স্থাপন করে দেয়া অথবা কুপ বা নদী খনন করে দেয়া ।

4) পবিত্র কোরআন মাজিদ ছাপানো এবং বিতরণ করা ।

5) ইসলামী জ্ঞানের খেদমত করা।  উপকারী জ্ঞানের খেদমত করা বা এর প্রচার করা।  এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উত্তম  সাদকা জারিয়া।

 

___নিম্নলিখিত উপায়ে ইসলামী জ্ঞানের খেদমত করা যেতে পারে:  

(ক) ইসলামিক বই ও লিফলেট ছাপানো বা ছাপানোর কাজে অর্থ প্রদান করা। 

(খ) ইসলামিক বই ও লিফলেট বিতরণ করা।

(গ) কোরআন তা’লীমের জন্য হেফজ খানা বানিয়ে দেয়া। 

(ঘ) ইসলামী দাওয়ার জন্য সেন্টার বা ঘর তৈরি করে দেয়া।

(ঙ) ইসলামী শিক্ষার মাদ্রাসা তৈরি করে দেয়া বা মাদ্রাসা তৈরীতে সহযোগিতা করা।

(চ) ইসলামী লাইব্রেরি বা পাঠাগার তৈরি করে দেয়া। 

 

এইখাত গুলো সর্বোত্তম সাদকায় জারিয়ার অন্তর্ভুক্ত ।

6) মুসাফিরদের জন্য ঘর নির্মাণ করে দেয়া।  যাদের ঘর বাড়ি নেই তাদের জন্য বা বণ্যার্ত বা উদ্বাস্ত বা দূর্গত মানুষের জন্য থাকার জায়গা করে দেয়া।

7) হাসপাতাল তৈরি করে দেয়া।

8) মিসকিন, ইয়াতিম বা বিধবাদের থাকার ব্যবস্থা করে দেয়া।

9) ব্যবসায় প্রতিষ্ঠান তৈরি করে তা ওয়াকফ করে দেয়া।  এই বলে যে, এই ব্যবসায় থেকে যে মুনাফা বা লাভ আসবে তা গরীব অসহায় মানুষের মধ্যে বন্টন করে দেয়া হবে। 

10) ইয়াতিম এর দায়িত্ব গ্রহণ করাও অনেক উত্তম একটি সাদকা জারিয়া।

11) গরিব অসহায় পরিবারের যারা তালেমে ইলম আছে তাদের পড়াশোনার খরচ বহন করা বা তাদের দায়িত্ব নেয়া।

12) মুসলিমদের গোরস্থানের জন্য জায়গা ওয়াকফ করে দেয়া।  সেই সাথে কাফন-দাফনের ব্যবস্থা করে দেয়া।

ইত্যাদি...

 

___অর্থা‌ৎ স‌ৎ নিয়তে তথা আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায় মানুষের জন্য দীর্ঘ মেয়াদী যে কাজগুলোই করবেন সেটাই সাদকা জারিয়া।

মানুষকে খাদ্য খাওয়ানোও কিন্তু এক প্রকার সাদকা ও উত্তম কাজ, কিন্তু সেটা জারিয়া নয়। অর্থা‌ৎ এটার উপকার প্রবাহমান নয়। 



উত্তর প্রদানে:

আবদুল্লাহ আল কাফী বিন আবদুল জলিল

দাঈ, দক্ষিণ জেদ্দা ইসলামী দাওয়া সেন্টার।

Post a Comment

Previous Post Next Post